টানা চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকার কথার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারী বৃষ্টির আভাস
মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়ায় কয়েকদিন ধরে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কেটেছে। বেড়েছে বৃষ্টিপাত। আভাস রয়েছে অতিভারী বর্ষণের। সোমবার (১৮ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।